ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দিনাজপুরে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত, আহত ১২

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মোহনপুর সেতুর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন ১২ জন। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে দিনাজপুর-ফুলবাড়ি মহসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন-দিনাজপুর সদর উপজেলার উত্তরাইল গ্রামের মজিবর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৪৫) ও বিরামপুর উপজেলার বিজুল গ্রামের আজিমদ্দিনের ছেলে জলিল উদ্দিন (৫০)।


চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রসিদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় চিরিরবন্দর উপজেলার মোহনপুর সেতুর সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশে উল্টে যায়।


তিনি আরও বলেন, এ সময় বাসের যাত্রী হালিমা খাতুন ও জলিল উদ্দিন ঘটনাস্থলেই মারা যায়।

ads
ads
ads

Our Facebook Page

↑